1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের সতর্কতায় ব্যর্থ অনুপ্রবেশ সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান। ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত মশাল মিছিলের পর বিএনপির বিক্ষোভ: ‘শান্ত ভাঙ্গাকে অশান্ত করতে দেব না সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক দস্যুতা চক্রের দশ সদস্য আটক, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার। সারাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিশোধের মহা উৎসব চলছে নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ

সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়। এর মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), পুত্রবধু লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত।

এলাকাবাসীর তথ্য মতে পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মাঝে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com