1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শরীয়তপুরসহ ৩৮ গ্রামে আজ ঈদ-ফিরত নামাজ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শরীয়তপুরসহ ৩৮ গ্রামে আজ ঈদ-ফিরত নামাজ।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ

মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে আজ ঈদ,উল ফিতরের নামাজ আদায় করচ্ছে, বাংলাদেশের ৩৮ গ্রামের মানুষ শরীয়তপুরসহ ৩৮ টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১০০ বছর ধরে রোজা রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এবছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর পালন করা হয় বলে জানিয়েছে সুরেশ্বর দরবার শরীফ কর্তৃপক্ষ।

বুধবার (১০এপ্রিল) সকাল ৯ ঘটিকার সময় শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নূরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।জানা যায়, জানশরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। সুরেশ্বর দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করেন। এর মধ্যে কুমিল্লাহ চাঁদপুুর শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩৮ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর পালন করেন, প্রতিবছরের মতো এবছরও সুরেশ্বর দরবার শরীফে একই সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুইটি জামায়াত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বর ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত আব্দুল ওয়াদুদ বলেন, আমার বাবাও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করতেন। আমরা বংশ পরম্পরায় এভাবেই ধর্ম পালন করে আসছি। ইনশাআল্লাহ, আগামিকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবো।সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নূরী বলেন, বুধবার সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতরের দুইটি জামায়াত অনুষ্ঠিত হবে। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। এ বছরও সুরেশ^র দরবার শরীফের পৃথক স্থানে একই সময়ে ঈদুল ফিতরের দুইটি জামায়াত অনুষ্ঠিত হবে। সুরেশ্বরসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৩০টি গ্রামের ২০ হাজার মুসল্লি আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। সবাইকে সুরেশ^র দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com