1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে -ছারছীনার পীর ছাহেব দীর্ঘ প্রতীক্ষার অবসান, রত্নাই সেতু উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু খুলনায় মাদক বিক্রির ১১৭ স্পটের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের,প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন শ্রীনগরের বাঘড়ায় মাদক, জুয়া ও নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা 

মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

reporter মঠবাড়িয়া (পিরোজপুর)
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের কালিরহাট বাজারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শুক্রবার বাদ মাগরিব বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ১, ২, ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জালাল আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান হোসেন পিঞ্জু ফরাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান।

এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল ফরাজীসহ ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নেত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন মো. খলিলুর রহমান। তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, দলের সিদ্ধান্ত ও নেতাকর্মীদের সমর্থন পেলে বেতমোড় রাজপাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ কাওসার আহমেদ।

দোয়া মাহফিলে ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com