1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), বোরাহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন হরষপুর রেলস্টেশনে চালু হচ্ছে বিনামূল্যে ওয়াইফাই সেবা ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), বোরাহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ মানিকগঞ্জে প্রধান শিক্ষককে পিটিয়ে ও বেঁধে রাখার অভিযোগ: হাসপাতালে ভর্তি, থানায় তদন্ত চলছে কাপ্তাইয়ের দুর্গম তিন ওয়ার্ডে বিদ্যুতের আলো চান ৫৬০ পরিবার, সোলার ব্যবস্থার দাবি চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২ সাতকানিয়া উপজেলা আমিলাইশ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন মুক্তাগাছায় ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে চুরি, খোয়া গেছে ৭ লাখ ৮৩ হাজার টাকার মালামাল সহপাঠীর মায়ের চিকিৎসায় মিষ্টির টাকা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), বোরাহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার

reporter মো: আফজাল তজুমদ্দিন উপজেলার
calendar প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

গত ১০ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২:৫৫ ঘটিকা থেকে ০৩:৩৫ ঘটিকার মধ্যে বোরহানউদ্দিন থানার পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বসতঘরে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র ও এসএস পাইপ নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে এবং গামছা ও কাপড় দিয়ে হাত-মুখ বেঁধে জিম্মি করে ফেলে। তারা আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ১১,২৬,০০০ (এগারো লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী বাদী হয়ে ১০/০৮/২০২৬ খ্রিঃ তারিখে বোরহানউদ্দিন থানায় লিখিত এজাহার দায়ের করলে বোরহানউদ্দিন থানার মামলা নং-১০, তারিখ-১০ আগস্ট ২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলা রুজুর পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) এর তত্ত্বাবধানে ভোলা জেলা ডিবি টিম ঘটনার সিসি ফুটেজ সুক্ষ্মভাবে বিশ্লেষণ করে ডাকাত দলকে শনাক্ত করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮/০৮/২০২৬ খ্রিঃ তারিখ ভোলা জেলা ডিবি টিম বোরহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের সহায়তায় ভোলা জেলার লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দারসহ ৩ আসামিকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিবরণ:
১। মোঃ আমির হোসেন (৪৫), পিতা- মৃত মোঃ ছিদ্দিক, সাং- পশ্চিম চর উমেদ, ০৯নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা।
২। মোঃ মঞ্জু (৩৫), পিতা-ফজলুল রহমান সওদাগর, সাং- দক্ষিণ মেহেরগঞ্জ, ৬নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা।
৩। মোঃ হাসান (২১), পিতা-মোঃ রফিক, সাং- আব্দুল্লাহপুর, ০১নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা।

উদ্ধারকৃত আলামতের বিবরণ:
১। বালাঃ ০৬টি (৪টি মোটা, ২টি চিকন), ২। কানের ঝুমকাঃ ০১ জোড়া, ৩। চেইনঃ ০২টি, ৪। আংটিঃ ০২টি, ৫। কানের ঝুমকা(ছোট)- ০১ জোড়া, ৬। চেইন (চিকন)- ০১টি, ৭। নগদ টাকাঃ ৪,০০০/- (চার হাজার) টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা রয়েছে। এছাড়া, আসামী মোঃ মঞ্জু (৩৫)-এর নামে ০৬টি এবং আসামী মোঃ আমির হোসেন (৪৫)-এর নামে ০২টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com