রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালা কলতান স্কুল রোড সংলগ্ন ও নুরেরচালা বোডগাড এলাকায় মাদক বিক্রির অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ডিলার আলী ও রাজু অরফে কসাাই রাজুর মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে, যা তরুণ সমাজ ও শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়দের অভিযোগ, দুইজন ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।ইয়াবা ডিলার আলী ও কশাই রাজুুর সঙ্গে মোবাইল কলে কথা কপন কালে জানাজায় কথিত ব্যক্তিরা বলেন আমি খাই একটু একটু বেচাকেনা করি।
বাসিন্দাদের ভাষ্য, এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়েছে বলে তারা উদ্বিগ্ন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ভাটারা থানার দায়িত্বশীল কর্মকর্তা ওসি মাঝাহার সঙ্গে ফোন আলাপে কালে প্রতিবেদককে জানান আমরা সীমিত জনবল নিয়ে অভিযান অব্যাহত রেখেছি উপযুক্ত প্রমাণ পেলে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে এবং প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আরও তথ্য থাকছে আগামী পবে।