1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুশাসন,স্বচ্ছতা,ও জবাবদিহিতার, প্রতিশ্রুতি নিয়ে আত্রাই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে আছেন মোঃ আরিফুজ্জামান (লেবু) কাপ্তাই উপজেলা পোস্ট অফিসে অপরিচ্ছন্নতার অভিযোগ ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত ৩ ব্যক্তির পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপি নেতা আজাহারুল ইসলাম টয়েল স্মৃতিতে তরমুজের সোনালী দিন: হালুয়াঘাটের কৃষকদের আলোকিত সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই—কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গু ঠেকাতে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীনতায় দুর্ভোগ, ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে চলে সমাধানের চেষ্টা দৌলতপুরে ড্রেজার বাণিজ্যে যুবদলের ‘জিরো টলারেন্স’: অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কড়া হুশিয়ারি! রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

reporter ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আরিফুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘দশমিনা পরিবহন’ বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের নিচে আটকে যান। বাসটি না থামিয়ে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com