1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ডেঙ্গু ঠেকাতে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৪২ বিজিবি কর্তৃক বিরল ও হরিপুর মাদক বাইসাইক্যাল উদ্ধার সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রোহিঙ্গা শিশুরা কি শিক্ষাবঞ্চিত একটি ‘হারিয়ে যাওয়া প্রজন্ম’ সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি ০৭ নং ওয়ার্ড ঘোপখালীর মেম্বার পদপ্রার্থী মোঃ মেহেদী হাসান সাদ্দাম অসহায় মানুষের মাঝে বাজার সামগ্রী তুলে দেন মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান সুশাসন,স্বচ্ছতা,ও জবাবদিহিতার, প্রতিশ্রুতি নিয়ে আত্রাই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে আছেন মোঃ আরিফুজ্জামান (লেবু)

ডেঙ্গু ঠেকাতে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

reporter মো: শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ অপরাহ্ণ

নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর নির্দেশনায় নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নগরের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে মশা নিধন ওষুধ ছিটানো হয়। বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা।

এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নগরীর বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশে পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com