1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বৈরী আবহাওয়ায় ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি, বিপুল পরিমাণ চাল নদীতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বৈরী আবহাওয়ায় ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি, বিপুল পরিমাণ চাল নদীতে

reporter গাইবান্ধা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২১ মে, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে।  বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ চাল নদীতে তলিয়ে গেছে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফের মোট ৪৬৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল গতকাল বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়। পরে চালগুলো যথাসময়ে ইউনিয়নে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনটি নৌকায় বোঝাই করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এলাকাটিতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। নৌকাগুলো নদীপথে রওনা হওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার মুখে পড়ে। একপর্যায়ে বাতাসের তীব্রতায় চালবোঝাই দুটি নৌকা নদীর পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, চরের বাসিন্দা ও সংশ্লিষ্টরা চাল উদ্ধারে তৎপরতা শুরু করেন।

নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য এই সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে দুটি নৌকা ডুবে যায়। ঘটনার পর থেকেই চাল উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে ঈদের আগে দুস্থদের জন্য আসা সরকারি চাল এভাবে নদীতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন চাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com