1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বেফাঁস মন্তব্যের জন্য ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: বিরলে এমপি পিনাক চৌধুরী শিলের আঘাতে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামী কোম্পানীগঞ্জে লামা ডিস্কি বাড়ি–ফেদারগাঁও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার দৈনিক ঘোষণা’র ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ১২ আগস্ট। উল্লাপাড়ায় আকবর আলী হল ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী বর্ডার গার্ড (২৯ বিজিবি) কর্তৃক আসামীবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক

বেফাঁস মন্তব্যের জন্য ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
মনোয়ার হোসেন ডিপজল ও শাহরিয়ার নাজিম জয় (ছবি-সংগৃহীত)

বিনোদন ডেস্ক

নিজের বেফাঁস মন্তব্যের জন্য চলচ্চিত্র অভিনেতা ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয়। বললেন, ‘আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।’

জয় বললেন, ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব- আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আপনাকে আমি ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যের কারণে আপনি কষ্ট পেয়েছেন কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না।

সম্প্রতি বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে এমন ‘বেফাঁস’ মন্তব্য করেন জয়। সাক্ষাৎকারে জয়কে বলতে দেখা যায়- ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো…।

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এমন মন্তব্যে ডিপজল ক্ষুব্ধ হন।

জয় বলেন, ডিপজল ভাইকে নিয়ে ওই বেফাঁস মন্তব্যের পরে তিনি আমাকে ফোন দেননি। ফোন দিয়েছেন জায়েদ খান। জায়েদ বলেছেন, ডিপজল ভাই খুব রাগ করেছেন। আপনি জানেন না, আপনার ক্ষতি হয়ে যেতে পারে…।

এরপর আমি ডিপজল ভাইকে ফোন দিই কিন্তু তিনি আমার ফোন ধরেননি। বরং জায়েদ ভাই আমাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন- আপনি ডিপজল ভাইকে কল দিয়েছেন কেন? এরপর আমি আর ভাইকে কল দেইনি।

জয় আরও বলেন, এরপর আমার প্রডিউসার তাকে কল দেন অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন- আমার মুখ দেখতে চান না তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com