1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল 

reporter নজরুল ইসলাম, আখাউড়া 
calendar প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, জনাব তারেক রহমানের সম্মানিত মাতা বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আখাউড়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা ও কাবাড/ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যায় বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা ও কাবাড/ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com