1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দপুর উপজেলা প্রশাসনের জুলাইয়ের চেতনায় শ্রদ্ধা,স্মরণ ও অঙ্গীকার জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারে হালুয়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ধনবাড়ীতে মাদকের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ঐক্যবদ্ধ, মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের অংশগ্রহণে হাওড়া উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা আয়োজন পটিয়ায় ১১ দলীয় ঐক্য জোটের মিছিল-সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বৈরি আবহাওয়াকেও হার মানিয়ে পটিয়ায় বিএনপির বিজয় মিছিল জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের পুরান ঢাকার সফল সংগঠক কবির হোসেন কবির ডিজেসি’র উপদেষ্টা মনোনীত

বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

reporter বিয়ানীবাজার উপজেলা
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনী ভাবে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগে ঘটনায় সাথে জড়িত ট্রাক চালক-কে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান এর নেতৃত্বে এক দল পুলিশ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের উত্তর পাড়িয়াবহর গ্রামের গদুর বাড়ি’র ফয়জুর রহমান খান ও খালেদ হোসেন খানদের বাড়িতে অভিযান চালিয়ে টিলা কাটার দায়ে অভিযুক্ত বাড়ির মালিক মৃত ফয়জুর রহমানের ছেলে জীবান খান ও মৃত মকমিল আলী খানের ছেলে খালেদকে সর্তক করা হয়। ঘটনার সাথে জড়িত ট্রাক চালক ইকবালকে ট্রাকসহ আটক করা হলে, প্রশাসন নির্ধারিত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে ট্রাক ও চালককে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ মাসের বেশি সময় ধরে উত্তর পাড়িয়াবহর গ্রামের জীবান খান ও খালেদ খান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ২টি টিলার মাটি কেটে বন উজাড় করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িত উত্তর পাড়িয়াবহর গ্রামের সফাত আলীর মালিকানাধিন ও কাগজপত্র বিহীন ট্রাক্টর ও চালক করিম প্রশাসনের অভিযানের খবর পেয়ে আত্মগোপনে চলে যায়।
বিয়ানীবাজার থানা ও প্রশাসন সূত্রে এ খবর নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com