1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বাসে বাঁচতে চাই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন খুলনায় নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত

বিশ্বাসে বাঁচতে চাই

reporter মোহাম্মদ আলাউদ্দিন
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

বিশ্বাসে বাঁচতে চাই, ভাঙা স্বপ্ন নয়,
অন্ধকারের শেষে খুঁজি ভোরের পরিচয়।
মিথ্যার রঙিন মুখোশ যতই কাছে আসে,
সত্যের আলো জ্বালবো আমি হৃদয়েরই পাশে।

বিশ্বাসে বাঁচতে চাই, ভালোবাসার টানে,
অভিমান নয়, হাত রাখি দু’জনারই প্রাণে।
ঝড় এলেও ছাড়বো না হাত, থাকবো পাশাপাশি,
সুখ-দুঃখের প্রতিটি ক্ষণ হোক সমান ভাগাভাগি।

বিশ্বাসে বাঁচতে চাই, প্রতিশ্রুতির সুরে,
অর্ধেক পথে ফেলে যেও না কোনো অজুহাতে দূরে।
যে সম্পর্ক সত্য হয়, সে হারায় না কভু,
সময় শুধু শেখায় তাকে আরও দৃঢ় হও তবু।

বিশ্বাসে বাঁচতে চাই, এই তো আমার সাধ,
হৃদয় যেন না হয় আর তোমার অবহেলার বাঁধ।
ভালোবাসা থাকুক শুধু সততারই ছায়ায়,
একটি জীবন কাটুক মোরা বিশ্বাসের মায়ায়।

চোখে চোখ রেখে বলো শুধু- ভয় পেও না আর,
বিশ্বাস যেখানে অটুট থাকে, সেখানেই হয় সংসার।
হাতের মুঠোয় হাত রেখে চলি অনন্ত পথের ধারে-
বিশ্বাসে বাঁচতে চাই, তোমাকেই ভালোবেসে, সারাজীবন ভরে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com