বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বৃহত্তর রামপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা সৌদিআরব প্রবাসী হাজি তৈমুছ আলীর বাড়ীতে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে এবং জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক কিনু মিয়া ও ইউপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মিণী এবং বিএনপি চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির লুনা বলেন, আমি আপনাদের কাছে আমার নিজের জন্য কোনু কিছু চাইনি আজ এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য ধানের শীষে আসন্ন ফেব্রুয়ারীর নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট চাই। তিনি আরো বলেন, বিগত দিনে এই অঞ্চলের মানুষের কাঙ্কিত কোনো উন্নয়ন হয়নি, লোটপাট হয়েছে, এম ইলিয়াস আলীর করে যাওয়া রাস্তা গুলোকেও তারা সংস্কার করতে পারেনি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সংসদে পাঠান তবে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাটের উন্নয়ন করবো। আপনারা সব সময় আমার পাশে ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা আক্তার আঙ্গুরা, জেলা বিএনপি নেতা আমিনুল হক বেলাল, সাবেক মেম্বার আলতাব আলী, সাবেক মেম্বার সাজ্জাদ আলী, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান ১ নং ওয়ার্ড মেম্বার মৌরশ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আং মালেক, আখদ্দুছ আলী, মনসাদ মিয়া, যুবনেতা জাকির, নাজমুল, নুরুল আমিন, আলম, দুলন, একরাম প্রমুখ।