1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে রক্তদানে উৎসাহিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন পটিয়া। গতকাল  রবিবার (১৪জুন) বিকেলে পটিয়া রেলস্টেশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর আলম। সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সহসভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনা। বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছায় রক্তদাতা কয়েক মিনিট সময় ব্যয় করে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশে এখনো নিরাপদ রক্তের চাহিদা অনেক বেশি। তাই তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com