1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট অব্যাহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি? দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ চারজনই প্রতিবন্ধী: নুন আনতে পান্তা ফুরানো সংসারে মাথা গোঁজার ঠাঁই চান সাইফুল ‎বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর

বিরলে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট অব্যাহত

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ

দিনাজপুরের বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দের পর তা ধ্বংস করার ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার বিকেলে বিপুল পরিমাণ অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ১ লক্ষ টাকা মূল্যমানের জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে গত ১২ জুলাই রবিবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অপর এক অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের অবৈধ ও ক্ষতিকর জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছিল।
​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের রেলের বড়পিঠ এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পানিতে পেতে রাখা অবস্থায় ১০টি ক্ষতিকর চায়না দুয়ারী জাল এবং ৮০টি কারেন্ট জাল হাতেনাতে জব্দ করে মৎস্য দপ্তর।
​বিরল উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, “আমরা বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মৎস্য আহরণে জনসচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছি। সাধারণ জেলে ও সর্বস্তরের মানুষকে এই ক্ষতিকর নিষিদ্ধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। তদুপরি, আইন অমান্য করে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে এসব জালের ব্যবহার অব্যাহত থাকায় আমরা নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছি।”
​তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের ক্ষতিসাধনকারী চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
​বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকাশ্যে এই ক্ষতিকর জালগুলো পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​দেশীয় মাছের প্রজাতি সুরক্ষায় প্রশাসনের এমন কঠোর ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com