1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ।

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির

reporter  নাসির উদ্দিন লিটন,মাদারীপুর 
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানে ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একেই পরিবারের ২ জন নিহত হয়েছে।এরা সম্পর্কে চাচি-ভাতিজি এবং আহত হয়েছেন আরও দুইজন। গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঝিনাইর গেট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। এরা দুজন সম্পর্কে চাচি-ভাতিজি।

আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)। লিটন মিয়া উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত্যু হায়দার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় অটো চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে করে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যান ও কাভার্ডভ্যান দুটোই দুইদিন থেকে দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এই প্রাণঘাতীর ঘটনা ঘটেছে বলেছেন স্হানীয় জনগণ। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, দুর্ঘটনার পর চারজনকে আহত অবস্থায় শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত্যু ঘোষণা করা হয়।

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com