পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের পশ্চিম মেরাসানী গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও আলম চান বিবির সন্তান। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলে স্থানীয়রা জানান।
তিনি আরও বলেন, “আমি বিজয়নগর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস, চোরাকারবারি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমি দৃঢ় প্রতিজ্ঞ।” যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
সম্ভাব্য এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে গরিব-দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করবো। সমাজের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো। জনগণের কল্যাণই হবে আমার মূল লক্ষ্য।”
রাজনীতি সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “রাজনীতিকে আমি মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখি। আমি সাধারণ একজন সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই।” পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন নিশ্চিত করার আশ্বাস দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষিখাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, “আমার নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের কালো টাকা বা অপসংস্কৃতির আশ্রয় থাকবে না। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। দলীয় পরিচয়ের চেয়ে মানুষের মূল্য অনেক বেশি।”
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সবশেষে তিনি বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”