1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিওয়াইসিএফ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: ৪১ সদস্যের নতুন কমিটি গঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

বিওয়াইসিএফ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: ৪১ সদস্যের নতুন কমিটি গঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত “জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল – ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ৩ঃ০০ টায় এশিয়ান ফুড ভিলেজ রেস্টুরেন্ট, পাঁচ রাস্তার মোড়, জামালপুরে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিন জেলার বিগত আহবায়ক কমিটির সকল সদস্য ও নতুন সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

জেলার বিওয়াইসিএফ সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখোর পরিবেশে নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশন প্যানেলে দায়িত্ব পালন করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ন.ম. মঞ্জুরুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাশুক মেহেদী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রাজিব, সহ মানব বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মারিয়া সুলতানা, সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক প্রণয় চন্দ্র বর্মন, মহিলা বিষয়ক সম্পাদক সানজানা আফরোজ পপি এবং সরকারি আশেক মাহমুদ কলেজের এক্স সিইউও মোঃ রাফিউল ইসলাম (জাকির ), গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক রিফাত হোসেন, শেরপুর জেলা শাখার প্রতিনিধি তাহমিদ ইয়াছির নাদিম।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান (মাহ্দী) , সাধারণ সম্পাদকঃ সাদিয়া আফরিন সারাহ্ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিব হাসান। এছাড়া সিনিয়র সহ-সভাপতিঃ আফিয়া মোবাশশিরা, সহ-সভাপতিঃ মোঃ জামিল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল আল সাঈম, অর্থ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম।

কাউন্সিলে নতুন সদস্যদের মাঝে বিওয়াইসিএফ সম্পর্কে আরো নতুন ধারণা উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

কাউন্সিল শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন যা কেবলমাত্র বিএনসিসি এক্স-ক্যাডেটদের নিয়ে পরিচালিত হয়। দেশব্যাপী ৫৩টি জেলা ও উপজেলায় এ সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com