1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর)আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বতর্মান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের পূর্ব ঘোষিত বিশ্বম্ভরপুর উপজেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের আজকের কর্মসূচি স্থগিত করার পর উনার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জুম্মা সদর ও বিশ্বম্ভরপুর এই দুটি উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেনসুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেরা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. আব্দুল হক,আতম মিসবাহসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

সবাই মিলে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com