1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
 বিএনপির কয়েক নেতাসহ পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত পায়ের মোজায় বিশেষ কৌশলে লুকানো ২ হাজার ইয়াবাসহ আটক ১ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ আটক ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার বর্ষায় জমজমাট ঘিওরের ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট রাজশাহী ব্যাটালিয়ন (১)বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

 বিএনপির কয়েক নেতাসহ পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

– বন্দরে ব্যবসায়ী সফরউদ্দীনের অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী হাজী সফরউদ্দীন অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। তাঁর দাবি, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক লিটন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ খন্দকার এবং মাসুম রানাসহ কয়েকজনের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগ তুলে আসছেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিনের পরিশ্রম ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে নিজের অবস্থান গড়ে তোলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি প্রভাবশালী চক্র তাঁর ব্যবসায়িক সাফল্য ও সম্পদের প্রতি নজর দেয়। তাঁর অভিযোগ, তাঁকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়, বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয় এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়।
সফরুদ্দীনের আরও দাবি, বন্দর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, এসআই মাহমুদ ও এসআই জলিলের মাধ্যমে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং পর্যায়ক্রমে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের কাছে জানানো হলেও তিনি কোনো প্রতিকার পাননি।
ভুক্তভোগী সফরুদ্দীন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও তিনি প্রত্যাশিত সহযোগিতা পাননি। বরং মিথ্যা মামলার মাধ্যমে তাঁকে আরও হয়রানির শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন।
এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর তারেক রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com