1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিএনপি উপজেলা নির্বাচনে না এলে তাদেরকে বহুদিন খেসারত দিতে হবে: ওবায়দুল কাদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় আকবর আলী হল ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী বর্ডার গার্ড (২৯ বিজিবি) কর্তৃক আসামীবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বিএনপি উপজেলা নির্বাচনে না এলে তাদেরকে বহুদিন খেসারত দিতে হবে: ওবায়দুল কাদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে, যদি এবার উপজেলা নির্বাচনে না আসে, তাহলে তাদের এ ভুলের জন্য বহুদিন খেসারত দিতে হবে।’

গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে মন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এবার উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক ছিল। আবার যারা স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে, তাদেরকেও নির্বাচন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশে সাধারণ জনতা, নারী-পুরুষ ও প্রথম ভোটারদের ৪২ শতাংশ মানুষ ভোটে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাচনে এর চেয়েও বেশি ভোটারের উপস্থিতি হবে। তখন (জাতীয় নির্বাচনের সময়) অনেকে পালিয়ে গেছে, এখন এ রকম কিছু করতে গেলে তাদের আবারও পালাতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মোরশেদ আলম, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com