1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বালুখালীতে শুভ উদ্বোধন হলো দারুত্ তাযকিয়্যাহ্ মহিলা হিফয মাদরাসা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বালুখালীতে শুভ উদ্বোধন হলো দারুত্ তাযকিয়্যাহ্ মহিলা হিফয মাদরাসা

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার 
calendar প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী স্টেশনের পূর্ব পাশেই প্রথম বারের মতো আধুনিক মানের মহিলা হেফজখানা মাদ্রাসা চালু করা হয়েছে। ‎৭ই (জানুয়ারি) বুধবার দুপুর ২ঘঠিকার সময় পালংখালী ইউনিয়নের বালুখালী দারুত তাযকিয়্যাহ্ মহিলা এই হেফয্খানাটি দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্ভোধন করা হয়।

‎উদ্ভোধনের শুরু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী হুয়াইন রশিদ এবং সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মিজানুর রহমান। ‎এসময় উপস্থিত ছিলেন, ফোরকান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, পালংখালী ইউনিয়ন বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন,ইউনুছ নুর- পরিচালক নূরানী পরিষদ উখিয়া উপজেলা। মাওলানা আবদুস সালাম, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জিয়াউর রহমান-পরিচালক,পালংখালী রহমানিয়া মাদ্রাসা। মাওলানা মোদ্দাসীর- পরিচালক দারুন কোরআন মাদ্রাসা,জামতলী ‎মাওলানা আবদুল খালেদ- পরিচালক,মাহদুল মারুফ চাকমারকুল। মাওলানা সানাহ উল্লাহ- সভাপতি,সানে সাহাবা খতিব ফাউন্ডেশন উখিয়া উপজেলা। মাওলানা ইউনুস,সালাহ উদ্দিন – পুলিশ সদস্য। রফিকুল ইসলাম আইমন সহ-সভাপতি পালংখালী ইউনিয়ন ছাত্রদল। মাওলানা আবদুল বারী, সাবেক প্রধান শিক্ষক- দারুল ইসলাম মাদ্রাসা। মাওলানা কারী হুয়াইন রশিদ সহ প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে ফোরকান চৌধুরী বলেন, আসলেই এখানে যারা আছেন সবাই প্রতিষ্ঠানের মালিক এবং পরিচালক। এই মহিলা মাদ্রাসাটা আমার এলাকার গৌরব,আমার এলাকা আজকে গরীব এলাকা। আমার এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসলেই ধন-সম্পদ এমন একটা জিনিস,যা পৃথিবীতে থেকে কেউ নিয়ে যেতে পারে না,আর এই মহৎ কাজ গুলো সবাই করতে পারে না, আল্লাহর রহমতে ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি এক সেকেন্ড ও বিশ্বাস করিনা, আল্লাহ চাইলে আমাকেই যে কোন মুহুর্তে নিয়ে যেতে পারেন। আমি সবার প্রতি অনুরোধ করছি,এই মাদ্রাসা প্রতিষ্ঠার যার অবস্থান মিজান হুজুরের পাশে এলাকা বাসী কে দাঁড়াতে হবে।

‎প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মিজানুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ আমরা আজকে দারুত তাযকিয়্যাহ্ মহিলা হেফজখানা উদ্ভোধন করিছি। কুরআন প্রেমিক, রাসুল প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার মায়ের জাতী কে প্রতিষ্ঠিত করার জন্য। একথায় আল্লাহর কালামুল্লাহ হাকিমের প্রচার প্রসারের লক্ষ্যে আমরা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা করেছি। আমাদের এখানে কোরআনের আধুনিক শিক্ষা, পর্দা সহ ১০০ ভাগ নিশ্চিত করণে আমরা কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com