1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা

reporter মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) 
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনের অংশগ্রহণে জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সৌজন্য পরিদর্শনে বাঘা উপজেলায় আসেন। বাঘাতে আসার পরে উপজেলা পরিষদ চত্বরে, পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, বাঘা পৌরসভা, ঐতিহাসিক মাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সামনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ৩৩ নারীদের মাঝে সেলাই মেশিন ও বেশ কয়েকটি বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। এর পর তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার তমা, আরো উপস্থিত ছিলেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, বাঘাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা সড়ক সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com