1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু

reporter নেয়ামুল হাদি রানা, বাগেরহাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ

বাগেরহাটে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিগণ।

পরে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, দেশে দিন দিন মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে ৫০ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে। যা বাংলাদেশের মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি। বিশেষ করে বাগেরহাটে দেশের সব থেকে বেশি গলদা চিংড়ি উৎপাদন হয়। যা এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন করেছে। অন্যদিকে বাগদা উৎপাদনে তৃতীয় জেলা বাগেরহাট।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com