চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন গলি ইউনিটের উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঐক্য, শৃঙ্খলা ও ন্যায্য দাবি আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানার সভাপতি জনাব শহিদুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। শ্রমিকদের শক্তিই হলো জাতির অগ্রগতির চালিকাশক্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার সাধারণ সম্পাদক জনাব আব্দুস সবুর আশেকী। তিনি বলেন, “শ্রমিক কল্যাণ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে।”
প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩৯ নং উত্তর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ। তিনি শ্রমিকদের শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সিটি কর্পোরেশন গলি ইউনিট সভাপতি জনাব মিজানুর রহমান।
সভায় বক্তারা শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা এক কণ্ঠে ঘোষণা দেন— “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।”