বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হীরা।
সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দলীয় বিভিন্ন কর্মসূচি সফল করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সুসংগঠিত ও স্মরণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির মূল দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ অংশ নেন। পাশাপাশি যুবদল,তাঁতীদল, সেচ্ছাসেবকদল, ছাত্রসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।