1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বন্যার্তদের সহায়তায় ৫ এমপিসহ সব সরকারি চাকরিজীবীদের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী – স্ত্রী আটক কক্সবাজারে শতাধিক বন্যাদুর্গত পরিবারের হাতে ৩৪ বিজিবির ত্রাণ বন্যার শুরুতেই চায়না,দুয়াড়ি জালের বিরুদ্ধে অভিযান- জাল জব্দ-পুড়িয়ে ধ্বংস সখীপুরে মাদকবিরোধী অভিযানে দুই সহোদর আটক রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা রাজশাহীর পবায় নির্জন সড়কে মহিলাকে গলায় ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি সেনাবাহিনীর বিনামূল্যের মেডিক্যালক্যাম্পে হাজারো অসহায় মানুষ পেলো চিকিৎসা সেবা-ঔষধ

বন্যার্তদের সহায়তায় ৫ এমপিসহ সব সরকারি চাকরিজীবীদের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

reporter জেলা প্রতিনিধি,গাজীপুর
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার ৫টি সংসদীয় আসনের সকল সংসদ সদস্যরা তাঁদের এক মাসের মূল বেতন এবং জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

রবিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির নির্ধারিত সভা চলাকালীন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যা দুর্গতদের সহায়তায় তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্য এক মাসের পুরো মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে একদিনের বেতন প্রদানের আহ্বান জানান।
তাঁর এই আহ্বানে তাৎক্ষণিক সংহতি প্রকাশ করেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। তার আহবানে সাড়া দিয়ে সভায় উপস্থিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এই মহতি উদ্যোগে অংশ নেয়ার বিষয়ে সহমত পোষণ করেন।
সকল সংসদ সদস্যের স্বতঃস্ফূর্ত সায় জেলা প্রশাসক সভায় অনুপস্থিত অন্য সংসদ সদস্যদের সাথে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরাও সানন্দে এই উদ্যোগে শরিক হোন এবং এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর এাণ তহবিলে দান করার ঘোষণা দেন।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান,গাজীপুর-২: আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি,গাজীপুর-৩ আসনের ডা.রফিকুল ইসলাম বাচ্চু,
গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগের এই ক্রান্তিকালে বন্যার্তদের সহায়তায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত এই অর্থ দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুর একটি বিশেষ জেলা হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ অবদান দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো.শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র্যাবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com