জানা গেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভড়া ইউনিয়নের দুলাল হোসেন মাত্র ২৫ বছর বয়সে আজীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন। দীর্ঘ ২৩ বছর কারাভোগ শেষ করে গত ২ জুলাই/২৫ ইং তারিখে তিনি মুক্তি পান। কারাগারের গুণ্ডি পেরিয়ে এবার নতুন জীবনের স্বপ্ন আসবে তিনি জানতেন না।
গত ১৮ আগস্ট/২৫ ইং তারিখ নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল মানবিক সহহায়তা স্বরুপ তার হাতে তুলে দেন একটি মুদি দোকান। শুধু তাই নয়, পুনর্বাসনের অংশ হিসেবে নগদ মূলধন এবং বসবাসের জন্য একটি ঘর দেওয়ার আশ্বাসও দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান সনি, সহকারী কমিশনার ভুমি, সহ উপজেলা প্রোকৌশলী, সহ বিভিন্ন অফিসারগন উপস্থিত ছিলেন।