1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়ার গরু চুরি ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান, চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন শরীয়তপুরের জাজিরায় পশ্চিম নাওডোবা বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ, পুলিশ সুপারের কাছে আবেদন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সফল অভিযান: চোর দলের সদস্য গ্রেফতার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা

বগুড়ায় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন

reporter বায়েজিদ হোসেন,  বগুড়া
calendar প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ

বগুড়ার শহরের বারোপুর স্কুলপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্বামী রাজু মণ্ডল (৪২)-এর হাত-পা বেঁধে তার স্ত্রী তানজিলা বেগম ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কর্তন করেন। চার সন্তানের জনক রাজু মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে এ নৃশংস ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে কি না—সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত জানায়নি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com