1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

reporter মো: সাদিকুর রহমান,বগুড়া
calendar প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০.৩০ মিনিট দিবাগত রাতে শেরপুরের শ্রীরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
ডিবি, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত ) বোতল কেরু এন্ড কোম্পানির Country Liquor মদ এবং ৪১০ বোতল দেশীও চোলাই মদ সহ ৬১০ (ছয়শত দশ) বোতল মদ উদ্ধার করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩.২৪ মিনিটে এ বিষয় নিশ্চিত করেন পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: আতোয়ার রহমান।

বগুড়ার অভিযানে শেরপুর থানাধীন শ্রীরামপুর এলাকায় পলাতক আসামী শ্রী হৃদয় বাসফোর (২৯), পিতা- মৃত লালজি বাসফোর, সাং- শ্রীরামপুর, থানা- শেরপুর, জেলা- বগুড়া এর বসতবাড়ীর বসতঘরে অভিযান পরিচালনা করে সর্বমোট ৬১০ বোতল কান্ট্রি লিকার এবং চোলাই মদ উদ্ধার হয়। আরও জানা গেছে, আসামী হৃদয় বাসফোর এর বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।উক্ত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com