1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)বগুড়া:
বগুড়ায় রবিবার ভোরে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকা থেকে রাকিব হাসান(২১) যুবককে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ।
গ্রেপ্তার যুবক রাকিব ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে এবং পেশায় ডেকোরেটরের কর্মচারী।
রবিবার বিকালে সাংবাদিকদের বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন,
১৬ বছরের প্রতিবন্ধী এক নারী। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ হওয়ায় থাকেন নানার বাড়িতে। মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় মা থাকেন ঢাকায়। মায়ের অসুস্হতার কথা শুনে মাকে দেখার জন্য গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ থেকে বাসযোগে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়। রাত পৌণে ৯টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছায়। এসময় তার স্বামী মোবাইল করে বাড়িতে ফিরে যেতে বলে। মেয়েটি বাস থেকে নেমে অপরিচিত জায়গায় কি করবে ভাবতে থাকে। এসময় গ্রেপ্তার রাকিব সহযোগিতার জন্য এগিয়ে আসে। একপর্যায়ে রাত হওয়ায় তার সাথে বাড়িতে যেতে বলে এবং তার মায়ের সাথে মোবাইলে কথা বলিয়ে দেয়। এক পর্যায়ে মেয়েটি ছেলেটির কথায় বিশ্বাস করে সিএনজি যোগে রওনা করে। রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বড়চান্দাই গ্রামের ফাঁকা রাস্তায় সিএনজি থেকে নেমে কিছুদুর হেটে যাওয়ার এক পর্যায়ে রাকিব জোরপূর্বক মাঠের ধান ক্ষেতের মধ্যে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ধর্ষণ মামলা দায়ের করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান,তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বাগবাড়ি এলাকা থেকে আসামি রাকিব হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের পর আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com