নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা। ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. জনাব মো: জামিরুল ইসলাম বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং বাগেরহাট জেলা পুলিশের সার্বিক দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন জনাব মুহাম্মদ মহিদুর রহমান, সকল সার্কেল কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ সহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।