1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় একযোগে সব উপজেলায় ধানক্ষেতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বগুড়ায় একযোগে সব উপজেলায় ধানক্ষেতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ প্রদর্শনী অনুষ্ঠিত

reporter বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া
calendar প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ

পরিবেশবান্ধব উপায়ে ক্ষতিকর পোকামাকড় দমন ও রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে বগুড়া জেলায় একযোগে ১২টি উপজেলায় ধানক্ষেতে আলোক ফাঁদ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল (১৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার কৈচর পশ্চিম পাড়া এলাকায় কৃষক মানিক, ছালাম, আনোয়ার ও সাইদের ধানের জমিতে আলোক ফাঁদ প্রদর্শন করা হয়।

আলোক ফাঁদ একটি পরিবেশবান্ধব ও কার্যকর পদ্ধতি, যা রাতের বেলায় আলোতে আকৃষ্ট হয়ে আসা ক্ষতিকর পোকামাকড়কে ফাঁদের মধ্যে আটকে ফেলে। এর ফলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, উপকারী পোকামাকড় রক্ষা পায় এবং ফসলের উৎপাদন ব্যয় কমে যায়। একইসঙ্গে মাটি ও পানির স্বাস্থ্য বজায় থাকে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দীন ফিরোজ। তিনি বলেন, “সপ্তাহের প্রতি সোমবার মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে আজ ধানক্ষেতে আলোক ফাঁদ প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা ক্ষতিকর পোকা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন, ফলে ফসলের ক্ষতি কমবে এবং উৎপাদন বাড়বে।”

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, এসএ পিপিও মোঃ জাহাঙ্গীর আলম, এসএএও মোঃ সাহাবুল ইসলাম (কৈচর ব্লক) এবং স্থানীয় কৃষক মানিক, সালাম, আনোয়ার, মাছুম,সাইদ, সাজ্জাদসহ আনুমানিক প্রায় ৩০-৩৫ জন কৃষক, উদ্যোক্তা ও কীটনাশক-সার বিক্রেতা।

কৃষি কর্মকর্তারা জানান, আলোক ফাঁদের মাধ্যমে কৃষকেরা ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি সহজে নির্ণয় করতে পারেন। আলোক ফাঁদে ধরা পড়া পোকা পর্যবেক্ষণ করে কোন পোকা দমন প্রয়োজন তা নির্ধারণ করা যায়। ফলে প্রয়োজনীয় পরিমাণে এবং সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করে ফসল রক্ষা করা সম্ভব হয়। এতে জৈব কীটনাশকের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়, যা পরিবেশ, কৃষক ও কৃষি—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com