1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
‎বকশীগঞ্জে নিজ ঘর থেকে কিশোরের রহস্যজনক মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরান ও ভোমরার কবির হোসেনের মেয়ের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

‎বকশীগঞ্জে নিজ ঘর থেকে কিশোরের রহস্যজনক মরদেহ উদ্ধার

reporter ‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর  ‎
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সবুজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
‎নিহত সবুজ ওই গ্রামের মৃত সেলিম মিয়া ও মোসাম্মৎ সুফিয়া বেগম দম্পতির ছেলে।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নিজ বসতঘরে হঠাৎ ছটফট করতে থাকেন সবুজ। এ সময় তাঁর মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
‎স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
‎বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com