1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা প্রদান

reporter মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ

ফরেইন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ফরেইন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও কালচারাল সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন পাটোয়ারী জনির পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশের নব নির্বাচিত সভাপতি মোঃ জুলফিকার আলী জুয়েল, সিনিয়র সহ- সভাপতি মোঃ বশির আহমেদ, সেক্রেটারী জেনারেল মোঃ মেহেদী হাসান, ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল করিম ও জি.এম ফারুক স্বপন, জয়েন্ট সেক্রেটারী মোঃ মাসুদ পারভেজ সম্রাট ও সৈয়দ আহমেদ চন্দন, অর্গানাইজিং সেক্রেটারী মোঃ সুলাইমান ও মো: মুস্তাফিজুর রহমান, ফাইনানসিয়াল সেক্রেটারী রাজিব কুমার ভদ্র রূপক, কালচার এন্ড ইভেন্টস সেক্রেটারী মোঃ মাহমুদুল হাসান, কমিউনিকেশন সেক্রেটারী মোঃ সানাউল্লাহ, অফিস সেক্রেটারী মেহেদী হাসান সূর্য, লিগেল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারী এরশাদ আহমেদ নিসান. রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার শেখ সাইফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সেক্রেটারী মোঃ আবু তৈয়্যব দিপু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাওলানা খায়রুল হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফ্যাড-ক্যাব এর প্রধান নির্বাচন কমিশনার আতিকুর রহমান, সাবেক সেক্রেটারী গাজী তারেক ইবনে মোহাম্মদ, সিলেট জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট এম এ হাফিজ প্রমুখ।
উপস্থিত ছিলেন সিলেট জোনের জয়েন্ট সেক্রেটারী পলাশ চক্রবর্তী, আব্দুল হাই সফওয়ান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, ফিন্যান্স সেক্রেটারি সাঈদ আহম্মেদ, অফিস সেক্রেটারি জহিরুল ইসলাম রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, নুরুল ইসলাম রাজু সহ সিলেট জোন এর অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন ফরেইন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলম সহ সকল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com