1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফের ৮ দিনের মাথায় চকরিয়ায় ডাকাতি: থানার ৫০০ গজের মধ্যে আইনজীবী নেতার বাড়িতে হানা, বাড়ছে উদ্বেগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

ফের ৮ দিনের মাথায় চকরিয়ায় ডাকাতি: থানার ৫০০ গজের মধ্যে আইনজীবী নেতার বাড়িতে হানা, বাড়ছে উদ্বেগ

reporter নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ৮ দিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ চকরিয়া থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওকিলপাড়া এলাকায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত আনুমানিক ৪টার দিকে একদল দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগে গত ২৬ মে একই রাতে চকরিয়া পৌর সদরের বাটাখালী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার এবং ইসলামনগর এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরীর বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে সংঘটিত ওই ঘটনাগুলোতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হলে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

তবে সাম্প্রতিক সময়ে একের পর এক ডাকাতির ঘটনায় চকরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে থানা সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকলে জনমনে আতঙ্ক আরও বৃদ্ধি পাবে এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com