জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরি কমিটির সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক মুক্তবাণীর জেলা প্রতিনিধি এম শরীফ ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এটিএম আতিকুল ইসলাম বাদল, সিনিয়র সদস্য ও দৈনিক আজকের জনবানী জেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক মতপ্রকাশ জেলা প্রতিনিধি জাহিদ হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক ও আজকের তালাশ প্রতিনিধি শাহাদাত হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক ও দৈনিক নিখাদ খবর প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, সদস্য ও দৈনিক সমসাময়িক প্রতিনিধি রবিউল আলম, সদস্য ও দৈনিক সময় সংবাদ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় সংগঠন কে এগিয়ে নিতে সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।