1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন

reporter মোঃ ফয়জার রহমান, দিনাজপুর ফুলবাড়ী 
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৪৬টি পরিবারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বসবাস করছেন। প্রকল্প এলাকায় প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ কর্মসূচি পালন করেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।এ সময় বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাসিন্দা সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম ও রামপ্রসাদসহ অনেকে।বাসিন্দারা জানান, উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় ২৪৬টি পরিবার বসবাস করছে। তাদের থাকার জায়গা দেওয়া হলেও দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়নি।

তাদের অভিযোগ, খয়েরবাড়ী বাজারগামী মূল পাকা সড়ক থেকে বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির সড়ক রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, তাদের অধিকাংশই শ্রমজীবী। অনেকেই রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক সময় রিকশা-ভ্যান নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়তে হয়।

এ ছাড়া সামান্য বৃষ্টিতেই আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তারা। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে।বাসিন্দাদের দাবি, প্রকল্প এলাকায় একটি স্কুল, একটি মাদ্রাসা ও একটি কবরস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রকল্পের আশপাশে থাকা সরকারি জমি তাদের চাষাবাদের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া এবং কর্মহীন বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

তারা আরও অভিযোগ করেন, আশ্রয়ণ প্রকল্পের অনেক বাসিন্দা ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হলেও নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সড়ক, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেন তারা।

আশ্রয়ণের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, এসব সমস্যা সমাধানের জন্য এর আগে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ, প্রকল্পের অভ্যন্তরে পানি নিষ্কাশনের জন্য নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, একটি স্কুল প্রতিষ্ঠা এবং কবরস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বাসিন্দারা দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com