1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
 ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি ও মাদক জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ অসুস্থ প্রবাসী স্বামীকে রাস্তায় ফেলে চলে গেল সহধর্মিণী ও সন্তানেররা জয়নগর ইউনিয়কে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চাই- চেয়ারম্যান প্রার্থী বিজয় মানিকগঞ্জে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

 ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ১৪ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি ও মাদক জব্দ

reporter ​মোঃ ইসমাইল হোসাইন, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ

​কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তের বিভিন্ন বিওপি’র সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩২ পিস ভারতীয় উন্নত মানের স্বর্ণ কাতান শাড়ি, যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।
​এছাড়াও মাদকবিরোধী অভিযানে ২১.৫ কেজি গাঁজা (সিজার মূল্য ৭৫,২৫০ টাকা) এবং ১১৭ বোতল ইস্কাপ সিরাপ (সিজার মূল্য ৪৬,৮০০ টাকা) উদ্ধার করা হয়।
​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারির ফলেই এই বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
​এ ঘটনায় চোরাচালান চক্রের সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com