সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে ০৩/০৩/২৫ তারিখে সোমবার শালিয়া মোড় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর উপজেলা বিএনপির সদস্য মীর্জা জাওয়াদ হোসেন বেগ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম রুবেল,ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাবক মো: ইকবাল হোসেন,বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহার মোজাইিদ সরকার ও বওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান ডালিম,ফুলপুর উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা শাহজাহান সিরাজ প্রমূখ।