1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রিয়া অনন্যার ওয়েব ফিল্ম ‘এক্স লাভ’ আসছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় আকবর আলী হল ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী বর্ডার গার্ড (২৯ বিজিবি) কর্তৃক আসামীবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রিয়া অনন্যার ওয়েব ফিল্ম ‘এক্স লাভ’ আসছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

তরুণ নির্মাতা সেলিম রেজা নির্মাণ করেছেন ‘এক্স লাভ’ শিরোনামের ওয়েব ফিল্ম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। এটিতে অভিনয় করেছেন প্রিয়া অনন্যা। সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। এটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম আর চিত্রনাট্য করেছেন সালমান জাশিম। এখানে আরো দেখা যাবে- আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখ।

অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া দারুণ একটি চরিত্র। এমন চরিত্র সাধারণত পাওয়া যায় না; প্রস্তাব পেয়েই ভালো লেগেছে। আশা করছি, দর্শকরা দারুণ একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।

নির্মাতা সেলিম রেজা বলেন, ‘এক্স লাভ’ ওয়েব ফিল্মে প্রেম-বিশ্বাস ও প্রতিশোধের ফিল্ম। সচরাচর এমন গল্প নিয়ে কাজ কম হয়। আমরা সে বিষয়টি নিয়ে সামনে এগোতে চেয়েছি। এর বেশি কিছু এখন বলতে চাই না। আশা করি দর্শক কাজটি পছন্দ করবেন।

জানা গেছে, ওয়েব ফিল্মটি দেখা যাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com