1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পার্বত্য চট্রগ্রামের ৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে নোটিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পার্বত্য চট্রগ্রামের ৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে নোটিশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

পার্বত্য চট্রগ্রামের খাগড়াাছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় স্থাপিত অবৈধ ইটভাটা বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস্ ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ আজ এই লিগ্যাল নোটিশ পাঠান।

পার্বত্য চট্রগ্রামের এই ৩ জেলায় অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে জেলা প্রসাশকদের নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়।

নোটিশে বলা হয়েছে, এই ৩ জেলার বিভিন্ন ইটভাটা মালিকরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট গত ১৬ ফেব্রুয়ারি রীট পিটিশন খারিজ করে দেন।

পরবর্তীতে ইটভাটা মালিকগণ আপিল বিভাগে ২টি আপিল দায়ের করলে সর্বোচ্চ আদালত আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং আপিল বিভাগের চেম্বার কোর্টে দেয়া স্থিতিবস্থা ভ্যাকেট (প্রত্যাহার) করেন। স্থিতাবস্থা প্রত্যাহার হওয়া স্বত্ত্বেও ইটভাটা মালিকেরা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে পার্বত্য চট্রগ্রামের পরিবেশ ধ্বংস হচ্ছে। অন্যদিকে এইচআরপিবির করা মামলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা রয়েছে। মন্ত্রীপরিষদ সচিব এক নির্দেশনায় সকল জেলা প্রশাসককে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com