1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গণতন্ত্র পুনর্বাসনের পথরেখা ও রাষ্ট্র সংস্কারের রাজনীতি নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক নিহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হালুয়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই হালুয়াঘাটে উপজেলা নির্বাহী অফিসারের সাথে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল দলের মতবিনিময় সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতায় প্রশংসিত ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও ঝুকিপূর্ণভাবে গ্যাস রিফিল: হেঁয়াকোতে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

​মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মামুন মিয়া।

​স্থানীয়দের যাতায়াত দুর্ভোগ কমাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার ও নির্মাণ, কালভার্ট স্থাপন, বৃক্ষরোপণ এবং প্রয়োজনীয় স্থানে বাঁশের সাঁকো তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। বিশেষ করে বর্ষা মৌসুমে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

​এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে যেসব স্থানে অবকাঠামোগত সমস্যার কারণে জনদুর্ভোগ পোহাতে হতো, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন অ্যাডভোকেট মামুন মিয়া। এতে স্থানীয়দের মধ্যে তার প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

​ইউনিয়নবাসীর প্রত্যাশা, উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পয়লা ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে।

​এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মামুন মিয়া জানান, জনগণের পাশে থেকে পয়লা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। রাস্তা, কালভার্ট ও সাঁকো নির্মাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যুবসমাজের উন্নয়নেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার। এছাড়া সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com