পটুয়াখালী সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকার উৎপাত বেড়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, হাসপাতালের বেডে ভর্তি হওয়ার পর অনেক রোগী ছারপোকার কামড়ে অস্বস্তি ও নির্ঘুম রাত কাটাচ্ছেন।
রোগীদের স্বজনরা জানান, বিশেষ করে রাতের বেলায় ছারপোকার উপদ্রব বেশি দেখা যায়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের শরীরে কামড়ের দাগ ও চুলকানির সমস্যাও দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের দাবি, নিয়মিত বেড, গদি ও ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।