1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় এ+ (জিপিএ-৫) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।

এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (এনসিই) বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি ফরমানুর রহমান জাহিন।

ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাজ্জাদ হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মোহাম্মদ আসলাম এবং ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সেক্রেটারি সিরাজী মানিক।

উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মুকুল। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবির পটিয়া সরকারি কলেজ শাখার সভাপতি আরমান চৌধুরী এবং পটিয়া পশ্চিম আদর্শ থানা শাখার সভাপতি শাহরিয়ার হোছাইন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সুরতরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com