1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নিসচার কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

দীর্ঘ প্রায় ১৫ মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর ১০ আগস্ট (সোমবার) নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। দীর্ঘদিন পর তাকে কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে পেয়ে সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীদের মধ্যে আনন্দের পাশাপাশি গভীর আবেগের সৃষ্টি হয়। এ সময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

ইলিয়াস কাঞ্চনের দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অনেক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সড়ক নিরাপত্তা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মানুষ তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করতে আসছিলেন।

নিসচার নেতৃবৃন্দের ভালোবাসা ও শুভেচ্ছায় আবেগাপ্লুত হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, দীর্ঘদিন পর আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শারীরিক অসুস্থতার কারণে দূরে থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন এবং নিসচার কার্যক্রম সবসময় আমার হৃদয়ে ছিল। আপনারা আমার জন্য দোয়া করেছেন, পাশে থেকেছেন, এ ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়ে আবারও আপনাদের সঙ্গে নিয়ে নিরাপদ সড়কের আন্দোলনে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ সময় বলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল, প্রিয় ইলিয়াস কাঞ্চন ভাই, আপনার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। আপনার সাহস ও মনোবল আমাদের অনুপ্রেরণা। আল্লাহ আপনাকে নেক হায়াত ও সুস্থতা দান করুন। আমরা চাই আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে আরও অধিক শক্তি ও মনোবল নিয়ে আগামীতে নিসচায় আপনার দক্ষ নেতৃত্ব অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com