1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নির্বাচন কমিশনের অবহেলায় এনআইডি কার্ড ভুল হওয়ার প্রায়শ্চিত্ত কেন জনগণ ভোগ করবে? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

নির্বাচন কমিশনের অবহেলায় এনআইডি কার্ড ভুল হওয়ার প্রায়শ্চিত্ত কেন জনগণ ভোগ করবে?

reporter লায়ন ইব্রাহিম ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

সাংবাদিকের অবহেলায় ভুল তথ্য প্রচারিত হলে যদি সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় ?
মামলা তদন্তকারী পুলিশ অফিসারের অবহেলার কারণে যদি মামলায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় ?
ডাক্তারের অবহেলায় রোগী মারা গেলে ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় ? এমনকি হাসপাতালে লাইসেন্স বাতিল করা হয় ?
উকিলের অবহেলায় মক্কেল ক্ষতিগ্রস্ত হলে বার কাউন্সিলে প্রতিকার পাওয়া যায় ?
ড্রাইভার এর অবহেলার কারণে সড়ক দুর্ঘটনা হলে চালকের জেল ফাঁসি হয় ?
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয় পত্র ইস্যু করার সময় একজন নারীর বাস্তব বয়স থেকে ষাট বছর বৃদ্ধি করা হয় ?
যার বর্তমান বয়স ৪৭ হলেও জাতীয় পরিচয় পত্রে বয়স ১১০(একশত দশ) বছর ।
নির্বাচন কমিশন কর্তৃ ক জাতীয় পরিচয় পত্র করনের সময় তাদের দ্বারা ভুলের কারণে বর্তমানেও সেই ভুল সংশোধন করার জন্য ক্ষেত্রবিশেষ ১০/১৫/২০/ হাজার টাকা পর্যন্ত লাগছে ।
এই অমানবিক এবং অবিচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নামক একটি সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী জাতীয় সংগঠন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা যায় ।
খুব শীঘ্রই নির্বাচন কমিশন কর্তৃপক্ষকে আইনি নোটিসের মাধ্যমে তাদের ভুল সংশোধনের জন্য বিনামূল্যে কেন সংশোধনী ব্যবস্থা নেওয়া হবে না জানতে চাওয়া হবে বলে জানান ওই সংস্থার পরিচালক কার্যক্রম ।
আইনি নোটিশের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে আইনি প্রতিকার চেয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলেও তিনি জানান ।
সাংবিধানিক প্রতিষ্ঠান কর্তৃক দেশের নাগরিকদের সাথে এহেন বেআইনি এবং অমানবিক কর্মকান্ড করার পর আবার জনগণের কাঁধেই জরিমানা চাপিয়ে দেওয়া বিষয়টি মানবাধিকারের কোন পর্যায়ে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের নিকট ভুক্তভোগীদের সবিনয়ে জিজ্ঞাসা ?

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com