1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
" নির্বাচন আসলে " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

” নির্বাচন আসলে “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

নির্বাচনের বইছে হাওয়া
দেশের সব খানে ,
ভোট দিবে ইচ্ছে মত
যার ইচ্ছে যেখানে ।

দলে দলে রেষারেষি
চলে কয় দিন ,
নির্বাচন গেলে পরে
অনেকে হয় ঋন ।

জয় পরাজয় থাকে তাতে
টাকা করে নস্ট ,
আজ কাল ভোটার গন
হয় পথ ভ্রস্ট ।

নির্বাচনের মিটিং মিছিল
চলে ধুমধাম ,
মিটিং মিছিলে যোগ দেয়
ফেলে সব কাম ।

চায়ের দোকানে বসে সবাই
করে চা পান ,
ডেক সেডে বাজে এখন
নির্বাচনের গান ।

দিন রাত গলা ফাটায়
নেতা কর্মীগন ,
ভোট আমায় দিবেন ভাই
যদি চায় মন ।

করবো দেশের উন্নয়ন
আমায় ভোট দিলে ,
সুখে থাকবেন সবসময়
এক সাথে মিলে ।

ভোটের জন্য ঘুরে সবাই
যায় বাড়ি বাড়ি ,
ভোট চায় সবার কাছে
পুরুষ আর নারী ।

এখন কিন্তু লাগে টাকা
ভোট নিতে হলে ,
কত ভোটার চেয়ে থাকে
প্রার্থী আসবে বলে ।

ভোটের টাকা সবার কিন্তু
কাজে লাগে না ,
টাকা নিয়ে কত ভোটার
ভোট কিন্তু দেয়না ।

ভোট নিতে এখন আবার
করে কান্না কাটি ,
চোখের জল ফেলে বলে
আমি মানুষ খাঁটি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com