নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুদক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় এ মামলাটি দাযের করেন.