1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নাগরপুরে শীতবস্ত্র বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

নাগরপুরে শীতবস্ত্র বিতরণ

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  গত শুক্রবার ( ৯ জানুয়ারী ) সকালে সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সাংস্কৃতিকের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০০৪ সাল থেকে অসহায় মানুষের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে আসছে সংগঠনটি।

সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় ও সভাপতি ল্যাবওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সম্মানিত সদস্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সাংবাদিক কায়কোবাদ, ফরিদ হোসেন মামুন, উপদেষ্টা আব্দুর রহমান, মো. মিজানুর রহমান মিজান, মো মিজানুর রহমান শাহিন। এসময় সহ-সভাপতি নুর হোসেন, সম্মানিত সদস্য সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com